Ads

নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা

 নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অযৌক্তিক সময় নষ্ট করবে না সরকার: প্রধান উপদেষ্টা


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো অযৌক্তিক সময় নষ্ট করা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। শনিবার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি এই কথা বলেন।

এছাড়া, আসন্ন দুর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং নৈরাজ্য এড়ানোর জন্য ইসলামি দলগুলোর প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তীকালীন সরকার। তারই পরিপ্রেক্ষিতে আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় সভায় অংশ নেন।





Post a Comment

0 Comments