দক্ষিণ কোরিয়ায় রাস্তার মাঝখানে হঠাৎ ধস, গর্তে তলিয়ে গেল গাড়ি
ক্ষিণ কোরিয়ার পশ্চিম সোলের সিওডেমান জেলায় একটি ব্যস্ত রাস্তার মাঝখানে হঠাৎ ধস নামায় একটি গাড়ি গর্তে তলিয়ে যায়। ঘটনাক্রমে গাড়ির ভেতর দু’জন ছিলেন, যারা গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে, যখন একটি দম্পতি গাড়ি চালিয়ে সোলের রাস্তা ধরে যাচ্ছিলেন। আচমকা রাস্তার মাঝখানে একটি বড় গর্ত সৃষ্টি হলে দ্রুতগতিতে চলন্ত গাড়িটি গর্তে পড়ে উল্টে যায়। পথচারীরা দ্রুত সেখানে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ায় ২০১৯ সাল থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৮৭৯টি ‘সিঙ্কহোল’ বা ধসের ঘটনা ঘটেছে, যার ফলে অনেকেই আহত হয়েছেন।

0 Comments