Ads

পুতিনের মঙ্গোলিয়া সফরের আগে গ্রেফতার করতে আহ্বান ইউক্রেনের

পুতিনের মঙ্গোলিয়া সফরের আগে গ্রেফতার করতে আহ্বান ইউক্রেনের



রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন মঙ্গোলিয়া সফরকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়েছে। ইউক্রেন মঙ্গোলিয়াকে পুতিনকে গ্রেফতার করতে আহ্বান জানিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এর কাছে তাকে হস্তান্তরের দাবি তুলেছে। শনিবার (৩১ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, পুতিন আগামী মঙ্গলবার মঙ্গোলিয়া সফর করবেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো আইসিসির সদস্য কোনো দেশে সফরে যাচ্ছেন পুতিন। তবে ক্রেমলিন এই বিষয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে, দু’দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন মুখপাত্র দিমিত্রি পেসকোভ।

আইসিসির কর্মকর্তারা জানিয়েছেন, সদস্যদেশ হিসেবে আদালতের বিধান মানতে দায়বদ্ধ হলেও অভিযুক্তকে গ্রেফতারে বাধ্য নয় তারা। রোম চুক্তির কিছু শর্তে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছর মার্চে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি।

Post a Comment

0 Comments